দক্ষিণ আফ্রিকা সফরটা এখন পর্যন্ত দুঃস্বপ্নের মধ্য দিয়ে গেলেও বাংলাদেশের টস ভাগ্যটা কিন্তু দারুণ। দুই টেস্টের সিরিজের দুটি টসই জিতেছিলেন মুশফিকুর রহীম। প্রথম ওয়ানডেতেও টসে হাসি টাইগারদের।
বুধবার পার্লের বোল্যান্ড পার্কে দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। তবে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও এবার আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন তামিম ইকবাল।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





