বোলিং নিয়ে এই সিরিজে বরাবরে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। আর এজন্য সবাই বরাবরেই দোষারপ করছে বোলিং কোচকে। অবশেষে এবার এই ব্যপারে মুখ খুললেন বাংলাদেশের হার্ঢিটার ব্যাটসম্যান তামিম ইকবাল।

তামিম বলেন ,’ওয়ালশ যে অভিজ্ঞতা ভাগাভাগি করেন, সেটা বিরাট ব্যাপার। আমরা জানি, তিনি খেলোয়াড়ি জীবনে কী করেছেন। একজন ব্যাটসম্যান হিসেবে তাঁর সঙ্গে আমার কাজ করার সুযোগ হয় কম। তবে যতটুকু দেখি, বুঝি, তিনি তাঁর দায়িত্ব ভালোভাবেই পালন করার চেষ্টা করছেন।

কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, দিন শেষে কে কতটা সেটা কাজে লাগাচ্ছে। আমার কাছে দুনিয়ার সব পরিকল্পনা থাকতে পারে। যদি সেটা কাজে না লাগাই, তবে কাউকে দোষ দেওয়ার পক্ষে আমি নই।