সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-সাউথ আফ্রিকার ২য় ওয়ানডে। আর এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দলের জন্য এইমাত্র পাওয়া গেল ২টি সুসংবাদ। দেশসেরা ওপেনার তামিম কালকে মাঠে নামতে যাচ্ছেন। এমনটাই জানালেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক।
তিনি বলেন ,’ ফিজিও থিলান চন্দ্রমোহনের পরামর্শে প্রথম ওয়ানডে খেলেন নি তামিম। তবে দ্বিতীয় ওয়ানডে খেলতে তামিমকে অনুমতি দিয়েছেন ফিজিও। সবকিছু ঠিকঠাক থাকলে কাল মাঠে নামবেন তামিম। ‘
তিনি আরো বলেন ,’ মাশরাফির ইনজুরি নিয়ে মিডিয়াতে যে নিউজ ফ্লো করে প্রচার করা হয়েছে তা সত্য নয়। আগামীকাল মাঠে নামবেন মাশরাফিও। ‘
উল্লেখ্য যে, সিরিজ বাঁচানোর জন্য আগামীকাল জিততেই হবে বাংলাদেশকে।





