টাঙ্গাইলের ধনবাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে চায়না আক্তার (১৮) নামের এক গার্মেন্টস কর্মী। বিপদ দেখে পালিয়ে গেছেন স্নাতক পড়ুয়া কলেজ শিক্ষার্থী প্রেমিক ফজলুল হক।
এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধনবাড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের চর ভাতকুড়া গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার আশুলিয়ার এক গার্মেন্টসে কর্মরত অবস্থায় প্রেমিক ফজলুল হকের সাথে প্রেমিকা চায়নার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়।
প্রেমিকা চায়না জানান, প্রেমের ৫ বছরের মধ্যে ফজলুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ৩/৪ বছর যাবৎ দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। ফজলুল হকের কথায় এক বছর ধরে চাকরী ছেড়ে বাড়িতে অবস্থান করছেন চায়না। এই সময়ে বিয়ের কথা বলে কালক্ষেপন করছে ফজলুল হক ও তার পরিবার।
তাই বাধ্য হয়ে চায়না গত ১৩ অক্টোবর থেকে ফজলুল হকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি টের পেলে ফজলুল হক পালিয়ে গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন অসংখ্য মানুষ দেখার জন ফজলুল হকের বাড়িতে ভিড়
করছেন।
পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ঘটনার সত্যতা স্বীকর করে জানান, তাদের বিয়ে পড়ানোর চেষ্টা চলছে। ধনবাড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিববর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি,তবে কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেব।





