বাংলাদেশের নারী গৃহকর্মীরা সৌদি আরবে যাওয়ার পর থেকেই বেতন নিয়ে বঞ্চনার পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছেন। ধর্ষণসহ নানা রকম নির্যাতনের শিকার হয়ে তাঁদের মধ্যে অন্তত ২২ জনকে জীবন দিতে হয়েছে।

গত দুই সপ্তাহে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করে জানা গেছে, নারী গৃহকর্মীদের সৌদি আরবে পাঠানোর দুই বছর পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সরকারের উদ্যোগে এ পর্যন্ত দেশে ফিরে এসেছেন প্রায় দেড় হাজার নারী। এর বাইরেও বেশ কিছু নারী নিজেদের চেষ্টায় দেশে ফিরেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন