আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দলে জায়গা পাননি অলরাউন্ডার যুবরাজ সিং ও সুরেশ রায়না।
অবশ্য এই দুই ক্রিকেটার বেশ কিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে। আর এর জন্য সরাসরি দলটির অধিনায়ক বিরাট কোহলির দিকেই আঙুল তুললেন অভিনেতা কমল রসিদ খান।
সম্প্রটি কমল রসিদ খান এমন একটি টুইট করেছেন। যেখানে যুবরাজ-রায়নার ক্যারিয়ার নষ্টের জন্য কোহলিকেই দায়ী করা হয়েছে। টুইটে কমল লেখেন- ‘বেচারা যুবরাজ ও রায়নাকে কোহলি পুরোপুরি ঘরেই বসিয়ে দিল। ঠিক আছে ভাই, তোমরা ধারাভাষ্য করো।’





