আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেমের ইন্টারনেট গেটওয়ে লিংক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্টে।

বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো: হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নূর আলম সিদ্দিকীসহ তিন আইনজীবী রোববার একটি রিট করেন।