ফরিদপুরে শিমুল নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত শিমুল ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যায় ১০/১২ জনের একদল সন্ত্রাসী শহরের শোভারামপুর বাজার থেকে শিমুলকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে গাছের সঙ্গে বেঁধে রাখে। রাতে খবর পেয়ে পুলিশ শিমুলকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।

 

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, খবর পেয়ে আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সেখানে ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।