আজ ১৪ই অক্টোবর ২০১৭ তারিখ দুপুর ১ টায় বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নামে পুনরায় ২টি মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারীর প্রতিবাদে ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ খালিদ হাসান জ্যাকির নেতৃত্বে ধানমন্ডি জিগাতলা বাস স্টান্ড থেকে ৩ নম্বর মসজিদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ধানমন্ডি থানা ছাত্রদল।

উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলো ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক এনামুল হাসান লিপু, সাবেক সহ-সংগঠনিক এস. এম শামীম হোসেন, মো: আতিকুর রহমান, মাঈন উদ্দিন রুবেল, আরিফুর রহমান রাসেল, রেজাউল করিম রাব্বি, মো: কোফিল উদ্দিন, শেখ ফারুকউজ্জামান জুয়েল, ইমরান খান রিয়াদ, মো: আমির হাসান, মো: ইমরান হোসেন, পলাশ আহমেদ, মো: সানাউল্লাহ সানা, শিপন ওয়াহিদ, আরিফ, ইমরান সাকিব, আয়ান, সাগর, কলাবাগান থানা ছাত্রদলের তারিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, শিমুল। নিউ মডেল কলেজের মেহেদী হাসান, সানাউল আলী তুষার, আরমানুল ইসলাম, সহ প্রায় শতাধিক নেতাকর্মী। সর্বশেষ শেখ খালিদ হাসান জ্যাকি ধানমন্ডি ৩ নম্বর মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের সময় পুলিশের লাঠি চার্জের সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।