বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পরপর তিনটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ ও জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে তা করতে পারেনি জেলা বিএনপির নেতাকর্মীরা।





