ভোলার লালমোহন উপজেলার আর কয়েকটি বিদ্যালয়ের মতই নাম করা ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়। তবে বাকি বিদ্যালয়গুলোর থেকেও এখানকার শিক্ষার্থীদের দুর্ভোগটা সিমাহীন। বিদ্যালয়ে নেই টিউবয়েল।

নেই ছাত্রদের টয়লেটের কোন সুবিধা। তবুও এ ব্যাপরে উদাসিন বিদ্যালয়টির কর্তাব্যক্তিরা। নিজেদের মনের মত পরিকল্পনায় চলে তাদের বিদ্যালয়। শিক্ষার্থীদের কাছ থেকেও মাসিক বেতন আদায় করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সে অনুযায়ী তেমন কোন সেবা পাচ্ছে না এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিউবয়েল না থাকার কারণে বাজারে গিয়ে পানি পান করতে হয় তাদের।

দুর্ভোগের মাত্রাটা তীব্র রুপ ধারণ করে তখনই যখন বিশেষ করে ছাত্রদের প্রকৃতির ডাকে সারা দিতে হয়। বিদ্যালয়টিতে টয়লেট না থাকার কারণে ছাত্রদের যেতে হয় প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট অথবা বাজারের অন্য কোন টয়লেটে। এনিয়ে ছাত্রদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
বিদ্যালয়ের কয়েকজন ছাত্র অভিযোগ করে বলেন, আমাদের বিদ্যালয়ে টয়লেট থাকা শর্তেও বিদ্যালয়ের শিক্ষদের কারণে আমরা তা ব্যবহার করতে পারছি না। একইভাবে বিদ্যালয়ের ২ টি টিউবয়েল রয়েছে তাও র্দীঘ দিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে। যার কারণে আমাদের বাজারে গিয়ে বিভিন্ন দোকানে পানি খেতে হয়। এ কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের এবিষয়ে সুদৃষ্টি কামনা করছি।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন মিলন জানান, আমাদের বিদ্যালয়ের টয়লেটটির মেরামতের কাজ চলছে। আর টিউবয়েলগুলোকে খুব দ্রুত মেরামত করা হবে।