গোপনাঙ্গে কনডমের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে শুক্রবার সকালের দিকে ৭০০ পিস ইয়াবাসহ মুক্তা বেগম (২৮) নামে ওই তরুণীকে আটক করা হয়।

জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, নারী মাদক পাচারকারী মুক্তা বেগম চট্টগ্রাম মেইলে চট্টগ্রাম থেকে কমলাপুরে আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

পরে নারী পুলিশ দিয়ে তার দেহ তল্লাশি করে তার গোপনাঙ্গের ভেতরে কনডম দিয়ে মোড়ানো অবস্থায় সাত শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা জানিয়েছেন, এর আগেও তিনি একাধিকবার এভাবে ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন।

উল্লেখ্য, এর আগেও কমলাপুর রেলস্টেশনে এক মাদক পাচারকারীর পায়ুপথ এবং আরেক মাদক পাচারকারীরর আন্ডারওয়্যারের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করে জিআরপি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।