অনেকেই বলেছিল ইকুয়েডরের বিপক্ষে হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু সেই দাত ভাঙ্গা জবাবটা মেসি নিজেই দিলেন। ইকুয়েডরের বিপক্ষে করলেন হ্যাটট্রিক। ফলে মেসির জাদুকরী হ্যাটট্রিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো আর্জেন্টিনা।
একুয়েডরের রাজধানী কিটোতে বাঁচামরার ম্যাচের ৪০ সেকেন্ডের মধ্যে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির নৈপুণ্যে সমতা ফেরাতে দেরি হয়নি আর্জেন্টিনার। দ্বাদশ মিনিটে ডিমারিয়ার পাসে বাঁ পায়ের টোকায় জালে পাঠান তিনি।
এরপর ডিফেন্ডারদের ভুলে বল পেয়েছিলেন। কিন্তু তারপরও অনেক কিছু করার বাকি ছিল। বল নিয়ন্ত্রণে রেখে ডি-বক্সে ঢুকে উপরের বাঁ-কোন দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
বিরতির পর শুরুর দিকে বার বার আক্রমণে উঠে অতিথিদের চাপে রেখেছিল একুয়েডর। তবে হ্যাটট্রিক করে যেন সব অনিশ্চয়তার অবসান ঘটালেন মেসি।





