অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের একটি নির্ভরযোগ্য সূত্র পূর্বপশ্চিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার অথবা পরশুদিন বুধবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করতে পারেন। এর আগে শারীরিক চেকআপ নিয়মিত করাবেন।

এদিকে, প্রধান বিচারপতির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করতে চান। এরজন্য সময় চেয়েছেন মৌখিকভাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তিনি যেতে চান বলেও জানা গেছে। যদিও তাদের বৈঠক বা সাক্ষাতের বিষয়টি এখনো গণভবন থেকে নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি ১ মাসের জন্য ছুটি দিয়েছেন। এমনকি উন্নত চিকিৎসার জন্য তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন এবং ৩ বছরের মাল্টিপল ভিসা পেয়েছেন।