মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দিনের পর দিন টেনে নেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, শুধু মুখের কথায় কোনো কাজ হবে না, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে কঠোর ভূমিকা পালন করতে হবে।