ভুল চিকিৎসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চিকিৎসায় কোন ভুল ছিল না বলে দাবি করেছেন সেন্ট্রাল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম আমজাদ আলী। একজন চিকিৎসক ও হাসপাতালের একজন প্রশাসনিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন