দক্ষিণ আফ্রিকার পাহাড় সমান রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন দাসের ৭০ রানের ইনিংসটিই প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। শুরুতেই ফিরে গেলেন সৌম্য সরকার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৫ রান। ব্যাটিং করছেন ইমরুল কায়েস ও মুমিনুল হক।