নিপীড়ত রোহিঙ্গাদের সহায়তায় আবারও জোর দিয়েছেন দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ আল মাখতুম। এজন্য তিনি একটি ‘আকাশ সেতু’ নির্মাণের কথা বলেছেন যার মাধ্যমে নিয়মিত রোহিঙ্গাদের সহায়তা করা যাবে। শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুবাইয়ের ত্রাণ এসে পৌছেছে বাংলাদেশে। ১১, ১৩ ও ১৫ অক্টোবর আরও ত্রাণ এসে পৌঁছাবে।

এর মাঝে ২৭০ টিন চাল এসে পৌছেছে। এই ত্রাণ সরবরহারের জন্য শেখ মোহাম্মাদ তার ব্যক্তিগত বিমান ৭৪৭ ব্যবহারের অনুমতি দিয়েছেন। এছাড়া সি১৩০ ও ৭৫৭ বিমানের মাধ্যমেও ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এর আগেও শেখ মোহাম্মদ ‍দুইটি বোয়িংয়ের মাধ্যমে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। সেসময় ছিলো ৮ হাজার রোহিঙ্গাদের জন্য ২৪ হাজার তারপুলিন।
২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর মিয়ানমারের সামরিক বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা।

এয়ারব্রিজ বা আকাশসেতুর এই পরিকল্পনার ফলে দুবাইভিত্তিক ত্রাণ সংস্থাগুলো আরও ভালোভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পারবে বলে জানায় গালফ টুডে। এই সহায়তাগুলো ইউএনএইচসিআর, রেড ক্রিসেট, মেডসিনস স্যানস ফ্রন্টিয়ার্স, আইওএম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের কাছে পৌঁছাবে।