টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেটে কিছু ঘাস থাকার কারনে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কি অাবারো ভুল করলেন মুশফিক?

তবে দক্ষিণ অাফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লুসিস অবশ্য বললেন উল্টো টা। তিনি বলেন অামি এই উইকেটে ১০ বারের মধ্যে ৯ বারই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিবো।

বোলিং করতে নেমে এখনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের পেসারদের উপর চড়া মেজাজেই খেলছে দক্ষিণ অাফ্রিকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে ৮২ রান সংগ্রহ করেছে দক্ষিণ অাফ্রিকা। ফিফটি তুলে নিয়েছে এলগার। খেলাটি সরাসরি সম্প্রচার করছে জিটিভি।

দলে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একটি পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে চোট কাটিয়ে ফিরছেন সৌম্য সরকার। বাকি তিনটি পরিবর্তন বোলিং লাইন আপে।

প্রথম টেস্টে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মোস্তাফিজুর রহমান টিকে গেছেন। বদল এসেছে বাকি তিন বোলারে। জায়গা হারিয়েছে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দলে এসেছেন রুবেল হোসেন, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ টেস্ট একাদশ : সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজ রহমান, শুবাসিষ রায়।
দক্ষিণ আফ্রিকার টেস্টের দল: ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, থিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, , ডুয়ান্নে অলিভিয়ের, ওয়েন পারনেল, অ্যান্ডাইল ফেহলুকবায়ো, কাগিসো রাবাদা।