মিয়ানমার সেনাবাহিনীর নিজ দেশের নাগরিক রোহিঙ্গাদের ওপর হত্যা, নিপীড়ন ও দেশ থেকে বিতারণের ধারাবাহিকতায় তাদের একটি সামরিক হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।

এ ঘটনার জের ধরে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদের পাশাপাশি বাংলাদেশ সেনা ও নৌ বাহিনী মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় মহড়া শুরু করেছে- শনিবার (ঈদের দিন) সামাজিক মাধ্যম ফেসবুকে এ ধরনের গুজব-গুঞ্জন অনেককেই আগ্রহী করে তোলে। 

‘বাংলাদেশ নেভি অফিসিয়াল’ নামের ওই ফেসবুক পেজ-এ জানানো হয়, সকালে ঢাকা থেকে ৪টি মিগ-২৯ যুদ্ধবিমান কক্সবাজারের দিকে উড়ে গেছে। এছাড়া সঙ্গে আরও রয়েছে এফ-৭ যুদ্ধবিমানও। বাংলাদেশ নৌ-বাহিনীর ৯টি যুদ্ধজাহাজ (বিএনএস বঙ্গবন্ধুসহ) পরিপূর্ণ যুদ্ধ সাজে  মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়েছে। এর আগে গতকাল (শুক্রবার) রাতেই প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেম সীমান্তে পাঠানো হয়েছে- এমন গুজব-গুঞ্জন নির্ভর তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যত্র। তবে আইএসপিআর এসব খবরকে নিছক গুজ বলে জানিয়েছে। 

সামাজিক মাধ্যমের ওই ‘গুজবে’ আরও বলা হয়- বিমান বাহিনীর Mikoyan MiG-29, Chengdu f-7BG এবং Yakovlev Yak-130 বিমানগুলো লোডেড অবস্থায় কম্ব্যাক্ট এয়ার পেট্রোল (CAP) পারফর্ম করছে। 

মহড়ার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন