বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে আজ বুধবার সকালে ২২ হাজার ৫শ মার্কিন ডলার সহ মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে এক হুন্ডী ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটককৃত মাহামুদুল হাসান নেত্রোকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার পাসপোর্ট নং বিকিউ- ০১৪২৪১৪। আজ সকালে ভারত থেকে ফেরার পথে চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে উল্লেখিত ডলার উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান, আটক মাহমুদুল আজ সকালে ভারত থেকে দেশে ফেরার পথে গোপন সুত্রে খবর পেয়ে তার দেহ তল্লাশী করে ২২ হাজার ৫০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। যার বাংলাদেশী সমমানের ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা। আটক লিটনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হয়।





