মানুষ কতটা জঘন্য হতে পারে তার আরেকটি প্রমান রাখলেন এক স্ত্রী। নিজের স্বামীকে মারতে দুই বন্ধুকে ভাড়া করেছেন তিনি। তবে বিনিময়ে দুই বন্ধুর সাথেই অনৈতিক কাজ করেছেন তিনি।

অভিযুক্ত মহিলা জোএন্না গ্রেবোক্সি পোল্যান্ডের বাসিন্দা।  তার স্বামী ছিল প্রতিবন্ধী।  সে তার স্বামীকে জানায় , তার বন্ধুকে সে বাড়িতে আনতে চায়।  এতে স্বামী আপত্তি জানালে সেই প্রেমিকদের দিয়েই স্বামীকে খুন করে।

ডেইলি মেলের খবর অনুযায়ী, কোর্টে শুনানির সময় জানা যায়, সে তার প্রেমীকে ফোন করে জানিয়েছিল যে তার স্বামী পার্কে ঘুরতে গিয়েছে।  এরপরেই মহিলার প্রেমী ও তার বন্ধু পার্কে গিয়ে মহিলার স্বামীকে খুন করে।  তারা বাড়ি ফিরে এলে মহিলার দুজনেই সঙ্গে সহবাস করে।

অন্যদিকে মহিলার স্বামীর মৃতদেহ পার্কেই পরে থাকে।  পার্কের অন্যান্য লোকেরা পুলিশের খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন।  তদন্তে নেমে মহিলার ফোন রেকর্ড চেক করলেই পুলিশ সত্য সম্পর্কে জানতে পারে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলা তার মৃত স্বামীর সঙ্গে বেশ কয়েকমাস প্রেম করার পরেই বিয়ে করেছিল।  এমনকি মহিলার পাঁচ সন্তানকেও নিজের করে নিয়েছিল মৃত স্বামী।

এদিকে, স্বামীর খুনের ষড়যন্ত্র করার জন্য অভিযুক্ত মহিলাকে ২৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে পুলিশ।  এখনও তার প্রেমি ও বন্ধুর শাস্তির শুনানি হয়নি।