ঠিক এরকমই প্রশ্নবোধক দিয়ে শুরু হচ্ছে খবরটি । বিভিন্ন প্রবাসভিত্তিক ইংরেজি পেইজেও ইতিমধ্যে সংবাদটি এসেছে ।এটি, কেবলই প্রশ্নবোধক এখন পর্যন্ত । অর্থাৎ এখনও কার্যকরী হয়নি এই আইন । একটি প্রস্তাবনা এসেছে মাত্র । হলে তখন নির্ভরযোগ্য সোর্সেই খবর প্রকাশিত হবে ।
অনেক প্রবাসী বন্ধু ইতোমধ্যেই এই খবরে অস্থির হয়ে উঠেছেন । আদতে যে পেশাগুলোর তালিকা এসেছে, তা বাংলাদেশী প্রবাসীদের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা কম, যদি আইনটি কার্যকরী হয়ও ।
সব বাকালাতে সৌদি বসাতে হবে এরকম একটি কথা যেমন বাজারে চালু হয়ে গেছে, তবে বাস্তবে এখনও কার্যকর হয়নি, এটিও তেমনই একটি সম্ভাবনা মাত্র ।
তো কার্যকরী না হবার আগেই অস্থির হয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ হবে না ।
যদি এই পেশাগুলোর মধ্যে আপনি পড়েও যান, আপনি নিশ্চয় বিশ্বাস করেন- রিজিক মিন আল্লাহ । আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন অন্য কোথাও । নিশ্চয় করবেন । এই বিশ্বাসে অনড় থাকাই ঈমানদারের কাজ । আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন ।
১৯ টি পেশার তালিকা নিচে দেয়া হলো-
Accountant- ----একাউন্টেন্ট
Secretary--------সেক্রেটারি
Salesman-------বিক্রয়কর্মী
Administrator---প্রশাসক
Sales Manager- বিক্রয় ব্যবস্থাপক
Sales Supervisor- সেলস সুপারভাইজার
Finance Manager -অর্থ ব্যবস্থাপক
Chief Accountant--প্রধান হিসাবরক্ষক
Senior Accountant- সিনিয়র হিসাবরক্ষক
Office Manager----- অফিস ব্যবস্থাপক
Sales Assistant --- বিক্রয় সহকারী
Administration Manager- প্রশাসনিক ব্যবস্থাপক
Office Boy------------------- পিয়ন
Driver-- -----------------------ড্রাইভার
Receptionist----------------রিসেপসনিষ্ট
Warehouse Manager-----গুদাম ম্যানেজার
Forklift Operator-----------ফর্ক্লীপট অপারেটর
Logistics Supervisor------ লজিস্টিক সুপারভাইজার
Human Resource Manager--মানবসম্পদ ব্যবস্থাপক
সৌদি প্রবাসী বাংলাদেশী পেইজ





