ষোড়শ সংশোধনীর রায়ের সঙ্গে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়াকে মিলিয়ে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনালের মাহবুবে আলম।

তিনি বলেন, প্রধান বিচারপতি ক্যানসারের রোগী, তিনি ছুটি নিতেই পারেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

অন্যদিকে প্রধান বিচারপতি এসকে সিনহা ক্যানসারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৩ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, এসব রোগে অসুস্থ হবার কারণে তিনি এক মাসের ছুটিতে গেছেন।

উল্লেখ্য, অসুস্থতা দেখিয়ে সোমবার (২ অক্টোবর) এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর রাতে জ্যেষ্ঠ বিচারপত্রি আব্দুল ওয়াহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়।