টানা ৬ দিন ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে পুনরায় কর্মচঞ্চল হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।

স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসনের সভাপতি হারুনুর রশিদ জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বন্দরের নিয়মিত আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক রয়েছে লোড-আনলোড সহ অন্যান্য কার্যক্রম।

গত ২৭ সেপ্টেম্বর বুধবার থেকে ২ অক্টোবর সোমবার পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পুজা, পবিত্র আশুরা ও ভারতে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে টানা ৬ দিন বন্ধ ছিল বন্দরের আমাদনী-রপ্তানী কার্যক্রম।