মায়ানমার ও বাংলাদেশের সীমান্তে অভিবাসনের জন্য দুটি চেকপোস্ট খুলে দিয়েছে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে একটি নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে।
মায়ানমার থেকে প্রবেশের চেকপোস্টটি মিজোরামের লংতলাইতে, এটির নাম জরিনপুই চেকপোস্ট। আর মিজোরামের লুংগলেই জেলায় কাউরোউইচুহা চেকপোস্টে প্রবেশ করতে পারবেন বাংলাদেশের মানুষ। ২০১২ তে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং মায়ানমার সফরকালেই জোরিনপুই চেকপোস্ট চেকপোস্ট বেছে নেওয়া হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে দুটি চেকপোস্ট খোলা হয়েছে যেখান দিয়ে বৈধ কাগজপত্র সহ দুই দেশের মানুষ ভারতে প্রবেশ করতে পারবেন বার ভারত থেকে বেরোতে পারবেন।
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে মায়ানমার যান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মায়ানমারে যান মোদী। রাষ্ট্রপতি থেইন কিয়াও-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও নোবেল জয়ী সু কি-র সঙ্গেও বৈঠক করেন তিনি। রাজধানী নেপিদ সহ রেঙ্গুন এবং বাগান শহরের যান ভারতের প্রশাসনিক প্রধানের।





