ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।

সোমবার (২ অক্টোবর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একমাসের ছুটিতে যাওয়ার পর আইন মন্ত্রণালয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে আব্দুল ওয়াহহাব মিঞায় নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। সে অনুযায়ী মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে আপিল বিভাগে মামলা পরিচালনায় বসেন মো. আব্দুল ওয়াহহাব মিঞার নেতৃত্বধীন আপিল বেঞ্চ। সকাল ৯ টা থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলে।

এরপর নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে অন্যান্য বিচারক ও আইনজীবীরা মত বিনিময় করবেন। এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে মিছিল করেছে বিএনপি পন্থি আইনজীবীরা। তাদের অভিযোগ প্রধান বিচারপতিকে অবরুদ্ধ করে রেখেছে সরকার।