সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের শারদীয় দুর্গা পুজার বিজয়া দশমীতে ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ফ্রি বৃক্ষ বিতরণ করা হয়েছে।
রবিবার (০১ অক্টোবর) ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশনের সভাপতি ভীস্ম মন্ডলের সভাপতিত্বে প্রতিমা বিসর্জনকালীন খোলপেটুয়া নদী ও নদীর উভয় পাড়ে ফলজ বনজ পাঁচ শতাধিক বৃক্ষ বিজয়া দশমীর দর্শনার্থীদের মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এ বৃক্ষ বিতরণ করেন
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, পদ্মপুকুর ইউপির ৭ নং ওয়ার্ডের সদস্য স্বপন কুমার মৃধা, ব্যবসায়ী রবীন্দ্র নাথ মন্ডল, সমাজসেবক সনজীত কুমার মন্ডল, তাপস কুমার মন্ডল, সংগঠনের সহসভাপতি রুহিত দাস মন্ডল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।





