ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত নিজের ধ্বংসাত্মক রুপ দেখাচ্ছেন জ্যামাইকান রাজকুমার ক্রিস গেইল। আজব দানবীয় মানুষটি ক্রিকেট বিশ্বকে অনেক চমক দিয়েছেন, দিচ্ছেন। তিন ফরম্যাট ক্রিকেটে রয়েছে তার শ্রেষ্ঠত্বের দাবিদার।
এবার সেই ক্রিকেট জীবনেকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি তিনি প্রকাশ করেছেন তার আত্মজীবনী ‘’Six Machine’ । বইটির শুরুতেই গেইল লিখেছেন, আমি এক ‘আজব’ মানুষ। বইটি পড়লে আমাকে এবং ক্রিকেট বিশ্বের বিভিন্ন বিষয় জানতে পারবেন।
আজকের দিনে গেইল কোটি টাকার মালিক হলেও দারিদ্র্য পরিবারের সন্তান ছিলেন তিনি। দারিদ্র্য পরিবার থেকে বের হতে আসতে তাকে পার করতে হয়েছে নানা চড়াই-উৎরাই।
তিনি যখন স্কুলে যেতেন তখন টিফিনের সময় দেখতেন সবাই বাসা কিংবা বাইর থেকে খাবার নিয়ে আসতো। কিন্তু তার ভাগ্যে সেটি কখনই জোটেনি।
এর জন্য তাকে বাধ্য হয়ে করতে হয়েছে চুরি। গেইল যে স্কুলে পড়াশোনা করতেন, সে স্কুলের পাশেই ক্রিকেট মাঠ ছিল। টিফিনের সময় হলে গেইল তার অন্য বন্ধুদের নিয়ে পাশের দোকানে পানির বোতল চুরি করতেন। তারপর সেটি বিক্রি করে যা পেতেন তা দিয়ে রুটি-মিষ্টি খেয়ে টিফিন সেরে নিতেন।





