প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে নিয়ে বিদেশবিভূঁইয়ে ঘুরতে বেরিয়েছিলেন স্বামী এন্ড্রু ফস্টার। পাহাড়ের চূড়ায় ওঠা ৩২ বছর বয়সী ওই পর্বতারোহীর নেশা। স্ত্রী লুচি ফস্টারকে নিয়ে বেশ আয়েশেই উঠছিলেন।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইয়োসিমেট ন্যাশনাল পার্কে ঘুরছিলেন ওই দম্পতি।

এল ক্যাপিটান নামক বৃহৎ শিলা স্তূপের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ ২০০ ফিট ওপর থেকে একটি শিলা খণ্ড তাদের ওপর আছড়ে পড়ে।

এন্ডু খেয়াল করার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন কী ঘটতে যাচ্ছে। তৎক্ষণাৎ ২৮ বছর বয়সী স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু নিজে আর সরতে পারেননি। শিলার আঘাতেই মারা যান তিনি।

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ঘরের মতো গ্রানাইটের বিশাল খণ্ড যদি তাদের ওপর পড়ে, কীভাবে তারা বেঁচে থাকতে পারে?

অস্ট্রেলিয়ার কার্ডিফে বাস করা ওই দম্পতির ২০১৫ সালে বাগদান হয়। পরের বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইংল্যান্ডের টাইমস সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে স্ত্রী লুসি বলেন, ও আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু ও বাঁচতে পারল না। মুহূর্তেই শেষ হয়ে গেল। একটি কথা বলারও সুযোগ পেল না।