বিকালের দিকে শুভেচ্ছা জানাতে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহিন আহমেদ।

এসময় ফুল দিয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে তারা পূজার শুভেচ্ছা জানান। এসময় ফখরুলের সঙ্গে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়। তবে তাদের মধ্যে কি কথপোকথন হয়েছে তা জানা যায় নি।

এদিকে গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়িতে পূজার শুভেচ্ছা জানাতে এসেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পূজার শুভেচ্ছা জানাতে আসেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে কেরানীগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের ঢল নামে। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্র্রী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

এছাড়াও ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডা: দেওয়ান সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউর কবির পল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক নাজিমউদ্দিন মাষ্টার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এড. নিপুন রায় চৌধুরীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।