ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও প্রেস কাবে গিয়ে শেষ হয়। সেখানে আনিসুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাপ্তাহিক সংগ্রামী বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল লতিফ, প্রেস কাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রবীন সাংবাদিক মনসুর আলী, শাহীন ফেরদৌস, ইএসডিও এর প্রতিনিধি শামিম হোসেন, সাংবাদিক এস এম জসিম উদ্দিন, নুর আফতাবুল রুপম প্রমূখ।

সভায় তথ্য অধিকার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় এবং তথ্য বিষয়ক বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। র‌্যালি ও আলোচনা সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন