বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৩ তম শুভ জন্মদিন। এ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি ও টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স প্রাঙ্গনে শিশু কিশোর সমাবেশ,
জাতির পিতার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, কোরানখানী, দোয়া মাহফিল, ‘সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও ‘জননেত্রী শেখ হাসিনার জন্ম দিনের স্মারক গ্রন্থের’ মোড়ক উন্মোচন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার দিন ব্যাপী এসব কর্মসূচী পালন করা হবে।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচী আয়োজন করেছে। টুঙ্গিপাড়া পৌরসভাও দিনটি পালন উপলক্ষে সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে।





