আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি) বলেছেন, অসম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই এক আমরা বাঙালি।

মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গনে উত্তরা সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে মন্দিরে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন এই সাংসদ।

সাহারা খাতুন বলেন, ‘দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সব ধর্মের লোক যাতে নির্ভয়ে যার যার ধর্ম সে পালন করতে পারে তাঁর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে বর্তমান সরকার।’

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে বিভিন্ন ধর্মের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের কাছে সব ধর্ম সমান। এখানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই।’

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। শেখ হাসিনার আহ্বানে বিশ্ব আজ জেগে উঠেছে। ২০১৪ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সাহারা।

উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী উত্তম কুমার সাহার উত্তম কুমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ খোকা, একুশে বার্তা ডট কম এর প্রকাশক ও সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।