রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে। এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার জানান, মঙ্গলবার রাতে তাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদ জানান, গতকাল মঙ্গলবার দিনব্যাপী দলের চেয়ারম্যান বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে হঠাৎ অসুস্থ বোধ করেন। গ্যাস্ট্রিকসহ বেশকিছু সমস্যা দেখা দিলে তাকে রংপুর সিএমএইচে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক জানিয়েছেন, গরমের কারণে এসিডিটির সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় রাতেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়েছে। তবে সমস্যা জটিল নয় বলে চিকিৎসকরা বলছেন। বিশ্রাম শেষে আজ বুধবার দুপুরের দিকে তিনি বাড়ি ফিরতে পারবেন।





