চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে গাঁজা রাখার অপরাধে দুই মাদক বিক্রেতাকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল উপজেলার নয়ালাভাঙা মোড়লপাড়ার ছাত্তারের দুই ছেলে মাদক ব্যবসায়ী মুকুল আলী (৩০) ও মতিনকে (৩৫) বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখা গাঁজাসহ গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে পাঠানো হয়।





