মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। শরণার্থী শিবিরে তারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
রোহিঙ্গাদের এই মানবেতর জীবন সচক্ষে দেখে যেতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে শরণার্থী শিবির পরিদর্শন করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাত বিশেষজ্ঞ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
সাতজন বিশেষজ্ঞ হলেন- মিসেস ইয়াংহি লি, মিসেস এগনেস কলামার্ড, ফার্নান্দ দে ভারেনস্, মিসেস লেইলানি ফারহা, মিসেস সিসিলিয়া জিমেনেয দামারি, মুতুমা রুতিরি এবং আহমেদ শহীদ। এই বিশেষজ্ঞরা মিয়ানমারে চলমান সামরিক অভিযান ও বিভিন্ন ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।





