জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে সৌদি আরবের ৮৭তম জাতীয় দিবস। এ উপলক্ষ্যে দেশটির সব শহরকে সবুজ এবং সাদার ভিন্ন রূপে সাজানো হয়েছে। এ বছর দিবসটি উদযাপনে নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
রাজতন্ত্র প্রতিষ্ঠার ৮৭তম বার্ষিকীতে শনিবার প্রথমবারের মতো স্টেডিয়ামে নারীদের প্রবেশ করতে দিয়েছে সৌদি আরব। কিং ফাহাদ স্টেডিয়ামে এদিন প্রথমবারের মতো প্রবেশ করতে পেরে উল্লাস প্রকাশ করেন সৌদি নারীরা।
জাতীয় দিবসের নজিরবিহীন আয়োজনে রাজধানী রিয়াদসহ প্রত্যেকটি শহরে অনুষ্ঠিত হয় কনসার্টসহ বর্ণাঢ্য অনুষ্ঠান। বর্তমান এবং সাবেক রাজাদের ছবিসহ তুলে ধরা হয় সৌদি আরবের ঐতিহ্য।
দিবসটি উদযাপনে সৌদি নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিরাও নিজ নিজ গাড়ি সাজিয়ে এবং গায়ে সবুজ-সাদা সৌদি পতাকা জড়িয়ে রাস্তায় নামেন।





