২০১৬ সালের শেষ দিকে উত্তর রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে রোহিঙ্গা নারী ও মেয়ে শিশুদের উপর সংঘটিত ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতনের বিবরণ তুলে ধরে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমার সরকারের জরুরি ভিত্তিতে একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্ত অনুমোদন করা উচিত,

যে তদন্ত কমিশন উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা নারী ও মেয়েশিশুদের উপর মিয়ানমারের সরকারি বাহিনীর নিয়মানুগ ধর্ষণসহ অন্যান্য অপরাধের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ পেশ করবে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ সদস্যরা ৯ অক্টোবর ও ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে মংডু জেলায় অন্তত নয়টি গ্রামে ধর্ষণ, গণধর্ষণ, আপত্তিকর শরীর তল্লাশি এবং যৌন নিপীড়নে অংশ নিয়েছে। এসব ঘটনা থেকে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীরা সেসব ঘটনায় অংশগ্রহণকারীদের ইউনিফর্ম, রুমাল, বাহুবন্ধনি ও ব্যাচ দিয়ে সেনাবাহিনী ও সীমান্ত পুলিশ ইউনিট সদস্য হিসাবে চিহ্নিত করেছে এবং তারা দলবদ্ধভাবে মেয়েদের ধরে নিচে ফেলে বন্ধুকের মুখে কিভাবে ধর্ষণ করেছে তার বিবরণ দিয়েছে। বেঁচে যাওয়া অনেকে অপদস্থ ও নিপীড়নের সময় জাতিগত বা ধর্মীয় পরিচয় উল্লেখ করে কিভাবে হুমকি দেয়া হয়েছে তাও উল্লেখ করেছেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন