সাতক্ষীরা জেলার, কালীগঞ্জ থানার নলতা ইউনিয়নের আরিফুল ইসলাম এনটিভি ভিউয়ার্স ফোরাম মালয়েশিয়া অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত হয়েছেন।

ল্যাবে স্বর্ণ তৈরী, এন্টি-নিউক্লিয়ার ও টিভি দেখার মাধ্যমে দর্শকদের কর্মসংস্থান বিষয়ে অবদান রাখার জন্য এনটিভি ভিউয়ার্স ফোরাম, মালয়েশিয়া তাকে নির্বাচিত করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর ২০১৭, মালয়েশিয়ার কুয়ালালামপুরের হোটেল সলিল-এ তার হাতে উক্ত অ্যাওয়ার্ডটি তুলে দিবেন বলে জানাগেছে। গত ৩১ জানুয়ারি ২০১৭, তারিখে এনটিভি অনলাইন পত্রিকায় "স্বর্ণ তৈরি করতে পারেন মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম" শিরোনামে নিউজটি প্রকাশের পর সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে তার চলমান উদ্ভাবনী কাজে আগ্রহী করার জন্য এ অ্যাওয়ার্ডটি দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া তিনি কর্মজীবনে রেডিওতে কাজ করার সময় অগ্নিবীণা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ও সার্ক কালচারাল সোসাইটি অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন।