রোহিঙ্গা ইস্যুতে জাতি ভুগছে দোটানায়। একদিকে মানবিকতা অন্যদিকে নিজেদের সংকট। জাতির এই চরম সংকটকালে জাতিসংঘের অধিবেশনে উঠে আসে রোহিঙ্গা ইস্যু।

এই ইস্যু নিয়ে অবশেষে আলোচনা বসতে রাজি হয়েছে মিয়ানমার সরকার। তবে এ প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে হবে বলে জানিয়েছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন।

জাতিসংঘের ৭২তম অধিবেশনের সাইডলাইনে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক শেষে রয়টার্সকে এ কথা বলেন থাউং তুন। এসময় রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনে ফিরিয়ে নিতে আলোচনায় বসার উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া কোন বৈষম্য ছাড়াই রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে একমত হন তারা।