অনেকে যৌন নির্যাতনের পর হত্যার শিকার হয়েছেন বলে পালিয়ে আসা পরিবারগুলো বলছে। বাংলাদেশের ভূখণ্ডে এসে এসব নারীরা লোকলজ্জার ভয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না বলে বলছেন স্থানীয় চিকিৎসকরা।
হাজেরা বেগম উখিয়াতে পালিয়ে এসেছেন আজ তিন দিন।
তিনি বলছিলেন, সেনাবাহিনী তাদের বাড়ি ঘেরাও করে।
যারা পালিয়ে গিয়েছিল তারা প্রাণে বেঁচে গেছেন। আর যারা পালাতে পারেননি তারা হয় নিহত হয়েছে নয়তো তার মতোই যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





