মায়ানমারের সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বিশ্ববিবেক জাগ্রত হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজিত ‘রোহিঙ্গা গণহত্যা বিচারে উজ্জীবিত মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আ স ম ফিরোজ বলেন, মায়ানমারের রাখাইন রাজ্যে নিরাপরাধ নারী-শিশু ও পুরুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। প্রাণের ভয়ে মায়ানমার থেকে ৪ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ সরকার সাময়িকভাবে আশ্রয় দিয়েছেন। তাদেরকে দ্রুত তাদের নিজ ভূমিতে ফেরত নেয়ার জন্যে শেখ হাসিনা মায়ানমার সরকারকে চাপ প্রয়োগ করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।