দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং প্রতি ৬ ঘণ্টা পরপর নতুন নারী নিয়ে ফুর্তি করতেন বলে জানিয়েছেন তার ডেরার এক সাধ্বী। তিনি দাবি করেছের, রাম রহিম কমপক্ষে ২ হাজার নারীকে ধর্ষণ করেছেন।

ইন্ডিয়া টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে হরিয়ানায় সিরসার ডেরার ওই সাধ্বী এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন। ওই সাধ্বী রাম রহিমের ডেরায় প্রায় ৩০ বছর ছিলেন।

সাক্ষাৎকারে ওই সাধ্বী দাবি করেছেন, প্রতিদিনই নতুন নতুন মেয়েকে ভোগ করতেন রাম রহিম। প্রতি পাঁচ-ছয় ঘণ্টা পরপরই একজন নতুন মেয়েকে রাম রহিম ডেরায় ডেকে পাঠাতেন। এ ছাড়া এই ‘ভণ্ড বাবা’ ডেরায় থাকা কমপক্ষে দুই হাজার নারীকে ধর্ষণ করেছেন।

নতুন নতুন মেয়েকে ধর্ষণ করার জন্য রাম রহিমের বিলাসবহুল ডেরার ভেতর গোপন গুহা বা যৌন গুহা ছিল। সেই গুহার খোলা জানালা দিয়ে ডেরার মেয়েদের দেখে দেখে পছন্দ করতেন তিনি। তারপর পছন্দের মেয়েকে নিয়ে ধর্ষণ করতেন।

ধর্ষণের পর কোন মেয়ে অন্তঃসত্ত্বা হলে জোর করে গর্ভপাত করাতেন তিনি। প্রায় এক হাজারেরও বেশি মেয়ের গর্ভপাত করানো হয়েছে। প্রথম দিকে পাঞ্জাবের বাথিন্ডার বিভিন্ন এলাকায় গর্ভপাত করানো হতো। পরে রাম রহিম নিজেই তাঁর ডেরার ভেতর হাসপাতাল চালু করে গর্ভপাত করাতেন।