মিয়ানমারের রাখাইন রাজ্যে গত সপ্তাহে কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহায়তায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এ গণহত্যা চালান বলে দাবি করেছেন মানবাধিকারকর্মীরা। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অনেক নারী ও শিশু।

গতকাল বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছে, মিয়ানমারের দূর-পশ্চিমের ওই রাজ্যের যে স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রবেশাধিকার লাভকারী একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মকর্তারা এ দাবি করেছেন। তাঁরা বলেন, এর সপক্ষে তথ্যপ্রমাণ রয়েছে। কোনো কোনো খবরে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন