পাক বোলার ইমাদ ওয়াসিমের বলে পর পর ৩ টি দুর্দান্ত চারের মার মেরে ভালই শুরু করেছিলেন তামিম ইকবাল। ১৮৪ রানের টার্গেটে বিশ্ব একাদশের হয়ে টিম পাকিস্তানের দেওয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট হাতে মাঠে নামেন তামিম ও আমলা। কিন্ত শুরুটা ভাল হলেও বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি টাইগার ব্যাটসম্যান তামিম।

১০ বলে ১৪ রান করে উসমান খানের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ব একাদশের সংগ্রহ ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৮৩/৪ (২০ ওভার) / টার্গেট ১৮৪
বিশ্ব একাদশ: ৪১/৩ (৪.২ ওভার) ডু প্লেসিস ১* জর্জ বেইলি ০*

এর আগে, আহমেদ শেহজাদের ৫৫ বলে দুর্দান্ত ৮৯ রান এবং বাবর আজমের ৩০ বলে ৪৮ রানের উপর ভর করে টিম পাকিস্তান ১৮৪ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বিশ্ব একাদশকে। সিরিজ জিততে তামিমদের প্রয়োজন ১৮৪ রান।

বিশ্ব একাদশের সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), তামিম ইকবাল, হাশিম আমলা, জর্জ বেইলি (উইকেট রক্ষক), ডেভিড মিলার, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, বেন কাটিং, স্যামুয়েল বদ্রি, মরনে মরকেল ও ইমরান তাহির।

পাকিস্তনের সম্ভাব্য একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, উসমান খান, হাসান আলি ও রুম্মান রইস।

এদিকে, দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নেমে প্রথম ম্যাচেই বিশ্বের নজর কেড়ে নিয়েছে পাকিস্তান। বিশ্ব একাদশের বিপক্ষে প্রথম ম্যাচেই ২০ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। পরের ম্যাচে অবশ্য জয় তুলে নেয় বিশ্ব একাদশ। আগের দুই ম্যাচে ১-১ সমতার থাকার কারণে আজকের এই সিরিজ নির্ধারণী ম্যাচটি দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ।