ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল বনগাঁও গ্রাম থেকে কাটন ছেটে রাখা নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাস্তার ধারে জনৈক ব্যক্তি একটি কাটন ফেলে মোটরসাইকেল-যোগে পালিয়ে যায়। বিষয়টি এলাকা বাসীর সন্দেহ হলে পড়ে থাকা কাটুনটি খুলে দেখা যায় নবজাতক শিশুর লাশ।

তাৎক্ষনিকভাবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। রানীশংকৈল থানা অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন ।