পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে ওপেনিংয়ে মাঠে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন টাইগার ডেশিং ওপেনার তামিম ইকবাল। এক ওভারে সর্বোচ্চ ১৬ রান ও ১৯ বলে ২৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলে শোয়েব মালিকের কঠিন একটি ক্যাচের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তামিম।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ব একাদশের সংগ্রহ ১ উইকেটে ৫৬ রান। মাঠে আছেন হাসিম আমলা ২৬* পাইন ৬* রানে।
পাকিস্তান বনাম বিশ্ব একাদশের মধ্যকার তিন টি-২০ ম্যাচের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বিশ্ব একাদশকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে টিম পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ১৭৪/৬ (২০.০ ওভার)
বিশ্ব একাদশ: ৫৬/১ (৭.১ ওভার)
আমলা ২৬* পাইন ৬*
প্রসঙ্গত, গত ম্যাচে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচে বিশ্ব একাদশকে ২০ রানে হারায় পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় তাঁর ৮ টায়। সরাসিরি সম্প্রচার করবে জি-টিভি।
পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, সোহেল খান, উসমান খান ও রুম্মান রইস।
বিশ্ব একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), তামিম ইকবাল, টিম পেইনি (উইকেটরক্ষক) হাশিম আমলা, ডেভিড মিলার, পল কলিংউড, থিসারা পেরেরা, বেন কাটিং, স্যামুয়েল বদ্রি, মরনে মরকেল ও ইমরান তাহির।





