মুন্সীগঞ্জের ব্যারেক ন্যাংটার মাজারে শাশুড়ি এবং পুত্রবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সদর উপজেলার কাটাখালির ভিটিশীল মন্দির এলাকায় বারেকের ন্যাংটার মাজারে রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের ধারণা, তাদের গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন আমেনা বেগম (৬০) মাজারের নারী খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আরেকজন তাঁর পুত্রবধূ তাইজুন খাতুন (৪৫)। তিনি শাশুড়ির কাছে বেড়াতে এসেছিলেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। মাজার থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
মাজারের খাদেম মঃ মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম এবং তাইজুন খাতুন মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।





