রোহিঙ্গাদের উপর মিয়ানমার জান্তা ও সন্ত্রাসী বৌদ্ধদের বর্বরোচিত হত্যা, ধর্ষণ, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ ও পাশবিক নির্যাতন বন্ধ করতে জাতিসংঘ,

ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়সহ বাংলাদেশ সরকারের উপর প্রবল চাপ সৃষ্টির লক্ষ্যে পূর্ব ষোষিত মায়ানমার দূতাবাস ঘেরাও করতে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টা থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে দলে দলে জড়ো হতে থাকেন তারা। এ মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে অস্থায়ী মঞ্চে সমাবেশ করছে দলটি। সমাবেশে শেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে যাত্রা করবে দলটির নেতাকর্মীরা।

সমাবেশ সভাপতিত্ব এবং ঘেরাওয়ে নেতৃত্ব দিবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

এর আগে গত শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম এ কর্মসূচি ঘোষণা করেন।